এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

CarPlay দিয়ে অন্যান্য অ্যাপ ব্যবহার করা

আপনি রিমাইন্ডার, ঘড়ি, আবহাওয়া ইত্যাদি অ্যাপসহ iPhone-এর অনেক অ্যাপ অ্যাক্সেস করতে CarPlay-এর সাথে Siri ব্যবহার করতে পারেন।

Siri: এরকম কিছু বলুন:

  • “আমি বাড়ি পৌঁছলে ছাতা ভাঁজ করার জন্য আমাকে মনে করিও”

  • “আমার মুদিখানার তালিকায় দুধ যোগ করো”

  • “আগামীকাল সকাল 6টায় আমার অ্যালার্ম সেট করো”

  • “আজকের আবহাওয়া কেমন?”

Siri কীভাবে ব্যবহার করবেন তা জানুন।

CarPlay আপনার iPhone-এ ডাউনলোড করা নির্বাচিত কিছু থার্ড পার্টি অ্যাপের সাথে কাজ করে। অডিও, নেভিগেশন, মেসেজ ও ভয়েস কলিং অ্যাপ এবং আপনার গাড়ি প্রস্তুতকারকের তৈরি অ্যাপসহ কিছু উপযুক্ত অ্যাপ CarPlay-এর হোমে স্বয়ংক্রিয়ভাবে দেখানো হয় ও এগুলি Siri দিয়ে কন্ট্রোল করা যায়। যেমন, আপনি নিজের পছন্দের নেভিগেশন অ্যাপ থেকে পথনির্দেশ পেতে Siri ব্যবহার করতে পারেন। EV চার্জিং, পার্কিং ও ফাস্ট ফুড অর্ডার করার জন্য CarPlay অন্যান্য থার্ড পার্টি অ্যাপের সাথেও কাজ করে।

দ্রষ্টব্য: CarPlay ড্যাশবোর্ড ব্যবহার করার সময় উপযুক্ত থার্ড পার্টি নেভিগেশন অ্যাপ দেখানো হয়। আপনি সক্রিয়ভাবে নেভিগেট না করলে বা একাধিক অ্যাপ ব্যবহার করে নেভিগেট করলে, CarPlay-এর ড্যাশবোর্ডে সর্বশেষ ব্যবহৃত উপযুক্ত নেভিগেশন অ্যাপ দেখানো হয়।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.