এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ নিজের যোগাযোগের তথ্য ও ছবি যোগ বা এডিট করা

iPad কন্ট্যাক্ট অ্যাপে আমার কার্ড, নামে থাকা কন্ট্যাক্ট কার্ড তৈরি করতে আপনার Apple অ্যাকাউন্ট ব্যবহার করে। এছাড়া, আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর ও জন্মদিন, এমনকি কন্ট্যাক্ট পোস্টারসহ বিভিন্ন বিবরণ যোগ বা এডিট করতে পারেন। আপনি কন্ট্যাক্ট পোস্টার কোনো ব্যক্তিকে কল বা মেসেজ পাঠানোর সময় শেয়ার করতে পারেন।

কীভাবে “আমার কার্ড” সম্পন্ন বা এডিট করবেন?

  1. আপনার iPad-এ কন্ট্যাক্ট অ্যাপে যান।

  2. উপরে “আমার কার্ড”-এ ট্যাপ করুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন।

    আপনি “আমার কার্ড” না দেখতে পেলে "যোগ করুন" বাটন-এ ট্যাপ করুন এবং আপনার তথ্য লিখুন, তারপর কন্ট্যাক্টের তালিকায় ফিরে আসুন, আপনার কন্ট্যাক্ট স্পর্শ করে ধরে রাখুন এবং এই “আমার কার্ড” তৈরি করুন।

  3. আপনার কন্ট্যাক্টের তথ্য লিখুন।

    কন্ট্যাক্ট অ্যাপ আপনাকে সহায়তা করার জন্য অ্যাড্রেস এবং ফোন নম্বরের পরামর্শ দেয়।

পরামর্শ: আপনি আপনার নামের উচ্চারণ করার জন্য Siri-কে শিখিয়ে দিতে পারেন। কীভাবে Siri-কে আপনার নাম বলতে শেখাবেন? দেখুন।

কীভাবে আপনার বাড়ির ঠিকানা যোগ বা এডিট করবেন?

  1. আপনার iPad-এ কন্ট্যাক্ট অ্যাপে যান।

  2. উপরে “আমার কার্ড”-এ ট্যাপ করুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  3. “অ্যাড্রেস”-এ ট্যাপ করুন এবং নিজের অ্যাড্রেস যোগ করুন।

  4. ঠিকানার বাম দিকে প্রদর্শিত লেবেলটিতে ট্যাপ করুন এবং “বাড়ি” নির্বাচন করুন।

অনলাইন শপিং বা অনলাইন ফর্মের মতো জিনিসগুলির জন্য আপনার অ্যাড্রেস স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে আপনি Sanfari-তে অটোফিল ব্যবহার করতে পারেন। আপনি যখন আপনার ”আমার কার্ড” এডিট করেন, তখন আপনার অটোফিল তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। স্বয়ংক্রিয়ভাবে ফর্ম পূরণ করা নিবন্ধটি দেখুন।

নিজে ছবি যোগ বা এডিট করা

আপনি কাউকে কল বা মেসেজ পাঠানোর সময় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হওয়ার জন্য একটি ছবি ও পোস্টার সেট করতে পারেন।

  1. আপনার iPad-এ কন্ট্যাক্ট অ্যাপে যান।

  2. উপরে “আমার কার্ড”- এ ট্যাপ করুন, তারপর উপরের ডানদিকে “এডিট করুন” অপশনে ট্যাপ করুন।

  3. কোনো কন্ট্যাক্টের পোস্টার বাছাই করতে বা নতুন পোস্টার তৈরি করতে “এডিট করুন” অপশনে ট্যাপ করুন।

নিজের নাম ও কন্ট্যাক্টের ছবি শেয়ার করা

আপনি আপনার পরিচিত লোকেদের সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার আপডেট করা নাম, ছবি ও পোস্টার শেয়ার করতে পারেন।

  1. আপনার iPad-এ কন্ট্যাক্ট অ্যাপে যান।

  2. উপরে “আমার কার্ড”-এ ট্যাপ করুন, তারপর “কন্ট্যাক্টের ছবি ও পোস্টার”-এ ট্যাপ করুন।

  3. অন্যদের সাথে আপনার কন্ট্যাক্টের ছবি ও পোস্টার শেয়ার করা শুরু করতে “নাম ও ছবি শেয়ারিং” চালু করুন।

    আপনি শুধুমাত্র কন্ট্যাক্টদের সাথে আপনার নাম, ছবি ও পোস্টার স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করতে পারেন অথবা আপনি যার সঙ্গে যোগাযোগ করছেন তার সাথে শেয়ার করার আগে আপনার অনুমতি নিতে, “সর্বদা জিজ্ঞাসা করুন” বিকল্পটি নির্বাচন করতে পারেন।

কন্ট্যাক্টের সর্বনাম যোগ বা এডিট করা

আপনি কন্ট্যাক্ট অ্যাপে আপনার সর্বনাম অথবা অন্য কোনো কন্ট্যাক্টের সর্বনাম যোগ বা এডিট করতে পারেন।

  1. আপনার iPad-এ কন্ট্যাক্ট অ্যাপে যান।

  2. আপনার সর্বনাম যোগ করার জন্য শীর্ষে “আমার কার্ড”-এ ট্যাপ করুন অথবা অন্য কোনো ব্যক্তির সর্বনাম যোগ করার জন্য তার কন্ট্যাক্ট নির্বাচন করুন।

  3. “এডিট করুন”-এ ট্যাপ করুন, তারপর “সর্বনাম যোগ করুন”-এ ট্যাপ করুন।

  4. আপনার ভাষা নির্বাচন করুন ও সঠিক সর্বনাম যোগ করুন।

    আপনি আবার “সর্বনাম যোগ করুন”-এ ট্যাপ করে অন্যান্য ভাষাতেও সর্বনাম যোগ করতে পারেন।

দ্রষ্টব্য: আপনি যখন কন্ট্যাক্ট বা NameDrop-এর মাধ্যমে আপনার কন্ট্যাক্টের তথ্য শেয়ার করেন, তখন ডিফল্টরূপে আপনার সর্বনামগুলি শেয়ার করা হয় না। আপনি যখন অন্য কোনো কন্ট্যাক্টের তথ্য শেয়ার করেন, তখন তাদের সর্বনাম কখনই শেয়ার করা হয় না।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.