এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ Safari ব্যবহার করে ওয়েবসাইট সার্চ করা

ওয়েবসাইট বা নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে কোনো URL অথবা সার্চ টার্ম লিখুন।

ওয়েবপেজের সার্চ ফিল্ডে “floating living room dwell” শব্দগুলি টাইপ করা রয়েছে। সার্চ ফিল্ডের নিচে Google সার্চ-এর পরামর্শ রয়েছে।

ওয়েবে সার্চ করুন

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. সার্চ ফিল্ডে একটি সার্চ টার্ম, বাক্যাংশ বা URL লিখুন।

  3. “সার্চ পরামর্শ”-এ ট্যাপ করুন বা “কীবোর্ডে যান”-এ ট্যাপ করুন।

আপনি প্রস্তাবিত সার্চ টার্ম দেখতে না চাইলে সেটিংস  > অ্যাপ > Safari-তে গিয়ে (সার্চের নিচে) “সার্চ ইঞ্জিনের পরামর্শ” বন্ধ করুন।

আপনি সার্চ করার সময় নিজের ফেভারিট ওয়েবসাইট দেখুন

কোনো অ্যাড্রেস লেখার সময়, সার্চ করার সময় বা নতুন ট্যাব তৈরি করার সময় আপনার ফেভারিট বিষয়গুলি পরামর্শ হিসাবে দেখুন।

  1. সেটিংস  > অ্যাপ > Safari-তে যান।

  2. “ফেভারিট”-এ ট্যাপ করুন।

    যদি আপনার ফেভারিট ফোল্ডারে একাধিক ফোল্ডার থাকে, তাহলে আপনি যে ফোল্ডারটি Safari সার্চ পরামর্শগুলিতে দেখতে চান সেটি নির্বাচন করতে পারেন।

ওয়েবপেজ সার্চ করুন

আপনি ওয়েবপেজে একটি নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ খুঁজে পেতে পারেন।

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. কোনো ওয়েবপেজে যান।

  3. পেজ সেটিংস বাটন-এ ট্যাপ করে, তারপর "পেজ খুঁজুন" বাটন-এ ট্যাপ করুন।

  4. সার্চ ফিল্ডে শব্দ বা বাক্যাংশটি লিখুন।

  5. অন্যান্য অপশন দেখতে “নিচে যান” বাটন-এ ট্যাপ করুন।

সার্চ ইঞ্জিন নির্বাচন করুন

  1. সেটিংস  > অ্যাপ > Safari-তে যান।

  2. “সার্চ ইঞ্জিন”-এ ট্যাপ করুন।

আপনার ছবিতে অবজেক্ট সার্চ করুন

'ভিজ্যুয়াল লুক আপ'-এর মাধ্যমে আপনি নিজের ছবি এবং ভিডিওতে দেখানো জনপ্রিয় ল্যান্ডমার্ক, গাছপালা, পোষা প্রাণী এবং আরও অনেক কিছু সম্পর্কে চিনতে ও জানতে পারবেন। আপনার ছবি ও ভিডিওতে থাকা অবজেক্ট শনাক্ত করতে ভিজ্যুয়াল লুক আপ ব্যবহার করুন

ছবি অ্যাপে একটি ছবি খোলা আছে। স্ক্রিনের নিচে, তথ্য বাটন একটি আইকন দেখায় যার ফলে বোঝা যায় যে, ভিজ্যুয়াল লুক আপ তথ্য উপলভ্য আছে। বাটনটি নির্বাচন করা হয়েছে এবং ভিজুয়াল লুক আপের ফলাফল স্ক্রিনে দেখানো হয়েছে।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.