এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ Photo Booth অ্যাপে ছবি তোলা

সেলফি ও মজাদার এফেক্ট সহ ছবি তোলার জন্য Photo Booth অ্যাপ ব্যবহার করুন।

ছবি তোলা

Photo Booth অ্যাপ সামনের ক্যামেরা ব্যবহার করে iPad স্ক্রিনে ভিন্ন এফেক্টর একাধিক টাইলে ক্যামেরায় ধরা সাবজেক্ট দেখায়। এফেক্টগুলির মধ্যে রয়েছে ক্যালিডোস্কোপ, স্ট্রেচ, এক্স-রে এবং আরও অনেক কিছু। স্ক্রিনের মাঝখানে থাকা টাইল স্বাভাবিক ভিউ দেখায়।

  1. আপনার শট ফ্রেম করার জন্য নির্দিষ্ট সাবজেক্টের দিকে iPad তাক করুন।

  2. আপনি যে এফেক্ট ক্যাপচার করতে চান সেটির টাইলে ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি করুন:

    • সামনের ও পিছনের ক্যামেরার মধ্যে স্যুইচ করতে: স্ক্রিনের নিচের দিকে ক্যামেরা নির্বাচন করার বাটন-এ ট্যাপ করুন।

    • এফেক্ট পরিবর্তন করতে: স্ক্রিনের নিচের বামদিকে “ফিল্টার” বাটন-এ ট্যাপ করুন।

      কিছু এফেক্টের ক্ষেত্রে, আপনি স্ক্রিনের উপর আঙুল ড্র্যাগ করতে পারেন, বা পিঞ্চ বা সোয়াইপ করতে পারেন অথবা ছবি উল্টাতে ছবিটি ঘোরাতে পারেন।

  3. ছবিটি তুলতে শাটার বাটনে ট্যাপ করুন।

আপনি যখন ছবি তোলেন, তখন iPad শাটারের মতো শব্দ করে। আপনি শাটারের শব্দের ভলিউম কন্ট্রোল করতে ভলিউম বাটনগুলি ব্যবহার করতে পারেন। ভলিউম অ্যাডজাস্ট করা নিবন্ধটি দেখুন।

দ্রষ্টব্য: কিছু ক্ষেত্রে, আপনার iPad সাইলেন্টে সেট করা থাকলেও সাউন্ড এফেক্ট বাজে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.