এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad চালু অথবা বন্ধ করা

iPad চালু করতে টপ বাটনটি ব্যবহার করুন। আপনি টপ বাটন (কিছু মডেলের ক্ষেত্রে কোনো একটি ভলিউম বাটনের সঙ্গে) বা সেটিংস ব্যবহার করে iPad বন্ধ করতে পারেন।

আপনার iPad যদি প্রত্যাশা অনুযায়ী কাজ না করে, তাহলে আপনি এটি বন্ধ করে রিস্টার্ট করার চেষ্টা করতে পারেন, তারপর এটি আবার চালু করতে পারেন। যদি এটি বন্ধ করে চালু করার পরও সমস্যাটির সমাধান না হয়, তাহলে এটি জোর করে রিস্টার্ট করার চেষ্টা করুন।

iPad চালু অথবা বন্ধ করা (Face ID বা টপ বাটনে Touch ID ব্যবহারের সুবিধা থাকা মডেল)

আপনার iPad-এ যদি হোম বাটন না থাকে, তাহলে নিম্নলিখিত কাজগুলি করুন:

  • iPad চালু করতে: Apple লোগো না দেখতে পাওয়া পর্যন্ত টপ বাটনটি চেপে ধরে রাখুন।

  • iPad বন্ধ করতে: একই সঙ্গে টপ বাটন এবং যেকোনো একটি ভলিউম বাটন চেপে ধরে রাখুন, তারপর স্লাইডারটি টেনে আনুন।

দুটি iPad মডেল। উভয় iPad মডেলে একটি টপ বাটন রয়েছে; একটি iPad মডেলের পাশে ভলিউম বাটন রয়েছে এবং অপরটির উপরে ভলিউম বাটন রয়েছে। টপ বাটন এবং ভলিউম বাটনের দিকে তিরচিহ্ন দিয়ে নির্দেশ করা হচ্ছে।

iPad চালু অথবা বন্ধ করা (হোম বাটন থাকা মডেল)

  • iPad চালু করতে: Apple লোগো না দেখতে পাওয়া পর্যন্ত টপ বাটনটি চেপে ধরে রাখুন।

  • iPad বন্ধ করতে: টপ বাটনটি চেপে ধরে রাখুন, তারপর স্লাইডারটি টেনে আনুন।

হোম বাটন থাকা একটি iPad। একটি তিরচিহ্ন দিয়ে টপ বাটন নির্দেশ করা হচ্ছে।

যেকোনো মডেল বন্ধ করতে, আপনি সেটিংস  > জেনারেল > শাট ডাউন-এ যান, তারপর স্লাইডারটি টেনে আনুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.