এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ তারিখ অনুযায়ী ছবি ও ভিডিও খোঁজা

আপনি ছবি অ্যাপে কোনো নির্দিষ্ট তারিখে এবং কোনো বছর, মাস বা দিনে তোলা ছবি ও ভিডিও খুঁজে পেতে পারেন।

ছবি অ্যাপে “দিন” খোলা রয়েছে, যেখানে গ্রিডে সাজানো প্রতিটি দিনের ছবির সংগ্রহ দেখানো হয়েছে।

সাম্প্রতিক দিনে তোলা ছবি ও ভিডিও দেখা

আপনি ছবি লাইব্রেরির নিচে “সাম্প্রতিক দিন”-এর সংগ্রহে কোনো নির্দিষ্ট দিনে তোলা ছবি ও ভিডিও খুঁজে পেতে পারেন।

  1. আপনার iPad-এ ছবি অ্যাপে যান।

  2. “সাম্প্রতিক দিন”-এ স্ক্রোল করুন, তারপর কোনো দিনের ছবি ও ভিডিও দেখতে সেই দিনে ট্যাপ করুন।

    অন্য দিনে দ্রুত সরানোর জন্য বাম বা ডানদিকে সোয়াইপ করুন।

আপনি “সাম্প্রতিক দিন” থেকে কোনো একটি দিন খুললে, সেই দিনের সেরা ছবিগুলির সারসংক্ষেপ দেখতে পাবেন। আপনি সেদিন তোলা সমস্ত ছবি দেখতে “সারসংক্ষেপ” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সবকটি”-তে ট্যাপ করুন।

বছর অথবা মাস অনুযায়ী আপনার লাইব্রেরি ব্রাউজ করা

  1. আপনার iPad-এ ছবি অ্যাপে যান।

  2. আপনার লাইব্রেরির মধ্যে দিয়ে স্ক্রোল করার জন্য নিচে সোয়াইপ করুন, তারপর নিম্নলিখিত কাজগুলির মধ্যে একটি নির্বাচন করুন:

    • বছর: আপনার ছবি লাইব্রেরিতে একটি নির্দিষ্ট বছর দ্রুত খুঁজুন।

    • মাস: এক মাস জুড়ে আপনার তোলা ছবি—পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, সামাজিক অনুষ্ঠান, জন্মদিনের পার্টি বা ভ্রমণের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসাবে সাজানো, তার সংগ্রহ দেখুন।

বছরের এবং মাসের ভিউ আপনার সেরা ছবি দেখানোর জন্য তৈরি করা হয় এবং একই ছবি, স্ক্রিনশট, হোয়াইটবোর্ড এবং রসিদের মতো অপ্রাসঙ্গিক জিনিস দেখানো হয় না। প্রতিটি ছবি এবং ভিডিও দেখতে “সবকটি”-এ ট্যাপ করুন।

আপনি একটি নির্দিষ্ট তারিখও সার্চ করতে পারেন। ছবি ও ভিডিও সার্চ করা নিবন্ধটি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.