এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ ম্যাপ অ্যাপে জায়গা সার্চ করা

আপনি ঠিকানা, ল্যান্ডমার্ক, পরিষেবা এবং আরও অনেক কিছু সার্চ করতে পারেন।

কীভাবে কোনো জায়গা সার্চ করবেন?

Siri: এরকম কিছু বলুন: “আমাকে গোল্ডেন গেট ব্রিজ দেখাও।” Siri কীভাবে ব্যবহার করবেন তা জানুন

অথবা আপনি সার্চ ফিল্ড (কার্ডের শীর্ষে)-এ ট্যাপ করে টাইপিং শুরু করতে পারেন।

ম্যাপ অ্যাপ একটি এলাকার ম্যাপ দেখাচ্ছে। সার্চ ফিল্ডটি উপরের বাঁদিকে রয়েছে, নিচে সার্চ কোয়্যারির ফলাফল তালিকায় দেখানো হচ্ছে।

আপনি বিভিন্ন উপায়ে সার্চ করতে পারেন। উদাহরণস্বরূপ:

  • সংযোগস্থল (“8ম ও বাজার”)

  • এলাকা (“গোবিন্দপুর গ্রাম”)

  • ল্যান্ডমার্ক (“তারামণ্ডল”)

  • পিনকোড (“700045”)

  • ব্যবসা (“মুভি হল”, “রেঁস্তোরা কলকাতা”, “ Apple Inc নিউ ইয়র্ক”)

আপনি যদি ফলাফলের একটি তালিকা পান, তাহলে আরও দেখতে তালিকাটি স্ক্রোল করুন। কোনো জায়গা সম্পর্কে জানতে অথবা সেখানে যাওয়ার পথনির্দেশ পেতে, সার্চের ফলাফলে ট্যাপ করুন।

কীভাবে কার্ডটি ডিসপ্লে, বড় বা ছোট করবেন?

আপনি যদি কোনো সার্চ ফিল্ড দেখতে না পান, তাহলে কার্ডের উপরের ডানদিকে “বন্ধ করুন” বাটন -এ ট্যাপ করুন।

কার্ডটির সাইজ পরিবর্তন করতে, কার্ডের উপরের অংশটি উপরে বা নিচে টেনে আনুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.