iPad-এর সাথে গেম কন্ট্রোলার কানেক্ট করা

আপনি Bluetooth® অথবা Lightning বা USB-C কানেক্টরের মাধ্যমে আপনার iPad-এর সাথে কোনো উপযুক্ত গেম কন্ট্রোলার কানেক্ট করতে পারেন। আপনি বাটনগুলি কাস্টমাইজ করতে পারেন এবং কোনো বন্ধুর থেকে সাহায্য পেতে একটি দ্বিতীয় কন্ট্রোলারও যোগ করতে পারেন।

কীভাবে একটি Bluetooth কন্ট্রোলার পেয়ার করবেন?

  1. কন্ট্রোলারটি খুঁজে পাওয়ার মোডে করার জন্য সেটির সঙ্গে দেওয়া নির্দেশাবলি অনুসরণ করুন।

  2. iPad-এ, সেটিংস  > Bluetooth-এ গিয়ে, Bluetooth চালু করুন, তারপর ডিভাইসের নামে ট্যাপ করুন।

Apple সহায়তা নিবন্ধ: Apple ডিভাইসের সাথে কোনো ওয়্যারলেস গেম কন্ট্রোলার কানেক্ট করা, দেখুন।

Lightning বা USB-C কানেক্টরের মাধ্যমে গেম কন্ট্রোলার কানেক্ট করা

যদি আপনার কাছে কোনো উপযুক্ত গেম কন্ট্রোলার থাকে, তাহলে আপনি Lightning বা USB-C কানেক্টর ব্যবহার করে সেটি iPad-এর সাথে কানেক্ট করতে পারেন। আপনার iPad-এর মডেল ও কন্ট্রোলার অনুযায়ী আপনার একটি অ্যাডাপ্টারের প্রয়োজন হতে পারে (আলাদাভাবে বিক্রি করা হয়)। আপনার কন্ট্রোলারের সঙ্গে দেওয়া নির্দেশাবলি অনুসরণ করুন।

গেম কন্ট্রোলারের বাটন কাস্টমাইজ করা

আপনি একটি উপযুক্ত গেম কন্ট্রোলার পেয়ার বা কানেক্ট করার পর, Apple Arcade ও App Store থেকে সমর্থিত গেমের বাটনগুলি কাস্টমাইজ করতে পারেন।

  1. সেটিংস  > জেনারেল > গেম কন্ট্রোলার-এ যান।

  2. আপনি যেসব বাটন পরিবর্তন করতে চান সেগুলিতে ট্যাপ করুন।

  3. কোনো নির্দিষ্ট অ্যাপের জন্য কাস্টমাইজ করতে “অ্যাপ যোগ করুন”-এ ট্যাপ করুন।

দ্বিতীয় গেম কন্ট্রোলার যোগ করে কোনো বন্ধুর থেকে সাহায্য পাওয়া

“বাডি কন্ট্রোলার”-এর সাহায্যে, iPad-এ কোনো গেমে দুইজন কন্ট্রোলার একত্রিত হয়ে একজন প্লেয়ার হিসাবে খেলে, যাতে কোনো বন্ধু আপনাকে পরবর্তী লেভেলে যেতে সাহায্য করতে পারে। যে সব গেমে গেম কন্ট্রোলার সমর্থিত হয় সেগুলিতে বাডি কন্ট্রোলার ব্যবহার করা যায়।

  1. Bluetooth অথবা Lightning বা USB-C কানেক্টরের মাধ্যমে iPad-এর সাথে দুটি উপযুক্ত গেম কন্ট্রোলার কানেক্ট করুন।

  2. সেটিংস  > জেনারেল > গেম কন্ট্রোলার > বাডি কন্ট্রোলার-এ যান।

  3. প্রাইমারি কন্ট্রোলার নির্বাচন করুন, তারপর সেকেন্ডারি কন্ট্রোলার নির্বাচন করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.