এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPadOS 18-এ নতুন কী আছে?

আপনার হোম স্ক্রিন পার্সোনালাইজ করুন।আপনার হোম স্ক্রিনে অ্যাপ এবং উইজেট সাজান এবং সেগুলির সাইজ পরিবর্তন করুন। আপনার ফেভারিট রঙে অ্যাপগুলি রাঙিয়ে তুলুন অথবা আপনার ওয়ালপেপারের সাথে মিলিয়ে রং সংক্রান্ত প্রামর্শ পাওয়ার জন্য iPadOS ব্যবহার করুন। iPad হোম স্ক্রিনে অ্যাপ ও উইজেট কাস্টমাইজ করা দেখুন।

iPad হোম স্ক্রিন। স্ক্রিনের নিচে ও পাশের প্রান্তে অ্যাপগুলি একই রঙে দেখা যাচ্ছে এবং ওয়ালপেপারের ছবির রঙের সাথে মিলে গেছে।

অ্যাপ লক করুন ও লুকান।সংবেদনশীল অ্যাপ এবং সেগুলির মধ্যে থাকা তথ্য লক করে অথবা লুকিয়ে রাখুন। যখন আপনি আপনার হোম স্ক্রিনে কোনো অ্যাপ লক করেন, তখন এটি খোলার জন্য আপনাকে Face ID, Touch ID অথবা আপনার পাসকোড ব্যবহার করতে হবে। আপনার হোম স্ক্রিন থেকে কোনো অ্যাপ, লক করা লুকানো অ্যাপ ফোল্ডারে লুকিয়ে রাখুন। লক করা বা লুকানো অ্যাপে স্টোর করা তথ্য আপনার iPad-এর নোটিফিকেশন ও সার্চ-এর মতো অন্যান্য জায়গায় দেখা যাবে না। iPad-এ অ্যাপ লক করা বা লুকানো দেখুন।

iPad স্ক্রিনে একটি অ্যালার্টে ছবি অ্যাপ খোলার জন্য Face ID অনুরোধ করা হচ্ছে।

কন্ট্রোল সেন্টার।পুনরায় ডিজাইন করা কন্ট্রোল সেন্টার ফিচারে কন্ট্রোলের নতুন গ্রুপ রয়েছে, যাতে আপনি আরও বেশি ফিচারের জন্য দ্রুত পদক্ষেপ নিতে পারেন। কন্ট্রোল গ্যালারিতে আপনার ফেভারিট অ্যাপের কন্ট্রোলসহ আপনার সমস্ত অপশন একই জায়গায় দেখায়। আপনি কন্ট্রোলগুলি কিভাবে সাজানো হবে তা কাস্টমাইজ করতে পারেন, সেগুলির আকার পরিবর্তন করতে পারেন অথবা আপনার নিজের কন্ট্রোলের গ্রুপ তৈরি করতে পারেন। iPad-এ কন্ট্রোল সেন্টার ব্যবহার করা ও কাস্টমাইজ করা দেখুন।

কাস্টমাইজড কন্ট্রোল সহ কন্ট্রোল সেন্টার।

নোট:আপনার লেখার সময় স্মার্ট স্ক্রিপ্টের সাহায্যে আপনার স্বাভাবিক হাতের লেখা সংশোধন করা হয় যাতে আপনি তা আরও সোজা, মসৃণ এবং আরও সুস্পষ্ট করতে পারেন; লেখার সময় এটি দ্বারা আপনার বানান এবং ব্যাকরণও সংশোধন করা হয় এবং টাইপ করা টেক্সটটি আপনার হাতের লেখায় রূপান্তরিত করা হয়। আপনি নোটে লাইভ অডিও রেকর্ড করতে পারেন এবং স্পিচটি টেক্সটে ট্রান্সক্রাইব করতে পারেন। রঙের দ্বারা টেক্সটকে পৃথক করে তুলুন, টেক্সট-হেভি বিভাগে সংকোচনযোগ্য শিরোনাম ব্যবহার করুন এবং গাণিতিক নোটের সাহায্যে তৎক্ষণাৎ গাণিতিক সমীকরণ সমাধান করুন। হাতের লেখা টেক্সট দিয়ে কাজ করুন, iPad-এ নোট অ্যাপে অডিও রেকর্ড ও ট্রান্সক্রাইব করা, iPad-এ নোট তৈরি এবং ফর্ম্যাট করাiPad-এ নোটে সূত্র এবং সমীকরণ লেখা দেখুন।

স্ক্রিনের শীর্ষে সংকুচিত করা যায় এমন শিরোনামসহ নোট অ্যাপে একটি নোট।

ক্যালকুলেটর:নতুন iPad ক্যালকুলেটর অ্যাপে সাধারণ এবং বৈজ্ঞানিক ক্যালকুলেটর রয়েছে এবং হিস্ট্রি ও একক রূপান্তরের মতো নতুন টুল চালু করা হয়েছে। রাশিমালা সমাধান করতে, চলরাশি বেছে নিতে, গ্রাফ আঁকতে এবং আরও অনেক কিছু করতে গাণিতিক নোট ব্যবহার করে গণিত টাইপ করুন অথবা লিখুন। iPad-এ সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা, iPad-এ ক্যালকুলেটরে গাণিতিক নোট দিয়ে গণিতের প্রশ্ন সমাধান করা, iPad-এ ক্যালকুলেটরে পূর্ববর্তী গণনা দেখাiPad-এ ক্যালকুলেটরে একক অথবা মুদ্রা রূপান্তর করা দেখুন।

iPad-এ সাধারণ ক্যালকুলেটর।

ছবি:পুনরায় ডিজাইন করা ছবি অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ছবি লাইব্রেরি দ্রুত অ্যাক্সেস করতে পারেন, যাতে সার্চ করতে আপনার কম সময় লাগে এবং আপনি বেশি সময় ধরে আপনার স্মৃতি উপভোগ করতে পারেন। আপনার সব ছবি সাম্প্রতিক দিন, ভ্রমণ, লোকজন ও পোষ্য এবং আরও অনেক কিছু বিষয়ের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রহ বা অ্যালবাম দ্রুত অ্যাক্সেস করতে “পিন করা সংগ্রহ” ব্যবহার করুন। এবং আপনি ছবি অ্যাপটি আরও ব্যক্তিগত এবং উপযোগী করে তোলার জন্য কাস্টমাইজ করতে পারেন। iPad-এ ছবি অ্যাপ ব্যবহার করার পদ্ধতি দেখুন।

ছবি অ্যাপটিতে লাইব্রেরি ছবি গ্রিড দেখা যাচ্ছে। স্ক্রিনের নিচে “সাম্প্রতিক দিন”, “মানুষ ও পোষ্য” এবং “পিন করা সংগ্রহ”-এর বিভাগগুলি রয়েছে।

মেসেজ:আপনার মেসেজের গুরুত্ব বোঝাতে বা কোনো অক্ষর, শব্দ, ব্যাকাংশ বা ইমোজিতে অ্যানিমেটেড এফেক্ট প্রয়োগ করতে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং স্ট্রাইকথ্রু-এর মতো টেক্সট এফেক্ট যোগ করুন। এর মধ্যে বেশ কিছু আপনি টাইপ করার সময় স্বয়ংক্রিয়ভাবে প্রস্তাব করা হয়। Tapback হিসাবে যেকোনো ইমোজি বা স্টিকার ব্যবহার করে নতুন উপায়ে মেসেজে প্রতিক্রিয়া দিন এবং কোনো মেসেজ পরে পাঠানোর জন্য একটি নির্দিষ্ট সময় স্থির করুন। iPad-এ স্টাইল ও মেসেজ অ্যানিমেট করা, iPad-এ মেসেজ অ্যাপে Tapback দিয়ে প্রতিক্রিয়া দেওয়াiPad-এ কোনো SMS পরে পাঠানোর জন্য সময় স্থির করা দেখুন।

মেসেজ অ্যাপে একটি কথোপকথন। সাম্প্রতিকতম মেসেজটি আগামীকাল সকাল 10:00 এ পাঠানোর জন্য স্থির করা হয়েছে।

Safari:Safari কোনো পেজে প্রাসঙ্গিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং আপনার ব্রাউজ করার সময় সেটি হাইলাইট করে। আপনি যা দেখছেন সে সম্পর্কে আরও জানতে হাইলাইট দ্বারা ম্যাপ, অনুবাদ এবং লিঙ্কের মতো সহায়ক তথ্য দেখানো হতে পারে। একটি পুনরায় ডিজাইন করা রিডার ভিউতে সূচিপত্র এবং ভালো সারসংক্ষেপ অন্তর্ভুক্ত থাকে, যাতে আপনি কোনো বিষয় পড়ার আগে তার সারাংশ বুঝতে পারেন। কীভাবে iPad-এর Safari-তে কোনো নিবন্ধ পড়ার সময় বিভ্রান্তিকর আইটেম লুকাবেন?কীভাবে iPad-এর Safari-তে কোনো ওয়েবপেজের হাইলাইট দেখবেন? দেখুন।

পাসওয়ার্ড:একটি নতুন অ্যাপ যা আপনার সমস্ত পাসওয়ার্ড, অ্যাকাউন্টের প্রমাণপত্র এবং ভেরিফিকেশন কোড এক জায়গায় নিরাপদে স্টোর করে। আপনি যদি অটোফিল ব্যবহার করেন, তাহলে আপনার তৈরি করা পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড অ্যাপে যোগ হয়ে যাবে। iPad-এ কোনো ওয়েবসাইট বা অ্যাপের পাসওয়ার্ড খোঁজাiPad-এ নিজের পাসওয়ার্ড এবং সেই সম্পর্কিত তথ্য দেখা দেখুন।

“পাসওয়ার্ড” অ্যাপে অ্যাপগুলির একটি তালিকা দেখানো হয়েছে। একটি অ্যাপ নির্বাচন করা হয়েছে এবং ইউজারনেম, লুকানো পাসওয়ার্ড, ওয়েবসাইট এবং যে গ্রুপে পাসওয়ার্ড শেয়ার করা হয়েছে সেটি দেখানো হয়েছে।

ম্যাপ:63 U.S. জাতীয় উদ্যান সহ বিস্তারিত ট্রেইল নেটওয়ার্ক এবং হাইকসহ টোপোগ্রাফিক ম্যাপ দেখুন। আপনার iPad-এ হাইকিং ম্যাপ সেভ করুন, যাতে আপনি অফলাইনে টার্ন-বাই-টার্ন পথনির্দেশ শোনার সময় সেগুলি অ্যাক্সেস করতে পারেন। আপনি বিভিন্ন রুট অপশনসহ কাস্টম হাঁটার এবং হাইকিং-এর রুট তৈরি করতে পারেন, যেমন একদিকেই যাওয়া, গিয়ে আবার ফিরে আসা অথবা লুপ ইত্যাদি। iPad-এ ম্যাপ অ্যাপে হেঁটে যাওয়ার পথনির্দেশ দেখাiPad-এ ম্যাপ অ্যাপে ফুটপাথ বা হাইকিং ট্রেইল সেভ করা দেখুন।

ম্যাপ অ্যাপে হাঁটার পথের একাধিক বিকল্প দেখানো হয়েছে।

FaceTime:আপনার স্ক্রিনে ট্যাপ করে ও টেনে এনে আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের তাদের ডিভাইসে কী করা উচিত তা নির্দেশ করে তাদের সহায়তা করুন। অথবা তাদের ডিভাইস দূর থেকে কন্ট্রোল করার জন্য অনুমতি চান। iPad-এ FaceTime কলে আপনার স্ক্রিন শেয়ার করাiPad-এ FaceTime কলে রিমোট কন্ট্রোলের জন্য অনুরোধ করা বা দেওয়া দেখুন।

Apple TV:শো বা মুভি চলার সময় অভিনেতা এবং সঙ্গীত সম্পর্কে আরও জানতে ইনসাইট ব্যবহার করুন এবং অনস্ক্রিনে যা বলা হচ্ছে তা শুনতে সহায়তা করার জন্য ডায়লগ উন্নত করুন। শো, চরিত্র, অভিনেতা এবং সঙ্গীত সম্পর্কে তথ্য পাওয়াপ্লেব্যাকের সময় অডিও অপশন পরিবর্তন করতে দেখুন।

হোম:অতিথিদের আপনার বাড়ির নির্দিষ্ট কন্ট্রোলে নির্ধারিত অ্যাক্সেস দিন, যেমন-গ্যারেজ ওপেনার, অ্যালার্ম সিস্টেম এবং দরজার লক ইত্যাদি। অ্যাক্সেসরি কন্ট্রোল করতে অতিথিদের আমন্ত্রণ জানান দেখুন।

গোপনীয়তা ও সুরক্ষা।পুনরায় ডিজাইন করা গোপনীয়তা এবং সুরক্ষা সেটিংস দিয়ে আপনি অ্যাপের সাথে কতখানি তথ্য শেয়ার করবেন তা পরিচালনা করতে পারেন এবং আপনি আপনার সম্পূর্ণ কন্ট্যাক্ট তালিকার পরিবর্তে কোনো অ্যাপের সাথে শেয়ার করতে চান এমন নির্দিষ্ট কন্ট্যাক্ট নির্ধারণ করতে পারেন। iPad-এর অ্যাপে তথ্যের অ্যাক্সেস কন্ট্রোল করাiPad-এ কন্ট্যাক্টের অ্যাক্সেস কন্ট্রোল করা দেখুন।

“গোপনীয়তা ও সুরক্ষা”-এর স্ক্রিন।

সহায়ক পরিষেবা।আই-ট্র্যাকিং-এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধুমাত্র চোখের ইশারায় iPad কন্ট্রোল করতে পারেন। ভোকাল শর্টকাট গুরুতর অস্বাভাবিক স্পিচ সমস্যায় ভুক্ত ব্যক্তিদের iPad-এ নির্দিষ্ট অ্যাকশন সক্রিয় করতে সাহায্য করার জন্য শব্দ রেকর্ড করতে সহায়তা করে। আপনার চোখের নড়াচড়া ব্যবহার করে iPad কন্ট্রোল করাiPad-এ কণ্ঠস্বরের শর্টকাট ব্যবহার করা দেখুন।

ক্যালেন্ডার:একটি পুনরায় ডিজাইন করা মাসের ভিউ দিয়ে সহজেই আসন্ন মাসের একটি সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। এবং আপনি ক্যালেন্ডারে রিমাইন্ডার অ্যাপ থেকে রিমাইন্ডার তৈরি করতে, দেখতে, এডিট করতে এবং সম্পূর্ণ করতে পারেন। iPad-এ আপনি ক্যালেন্ডার অ্যাপে ইভেন্টগুলি কীভাবে দেখবেন তা পরিবর্তন করাiPad-এর ক্যালেন্ডার অ্যাপে রিমাইন্ডার ব্যবহার করা দেখুন।

Freeform:দৃশ্যগুলির সাহায্যে আপনি বিভাগ অনুসারে আপনার বোর্ড বিভাগকে সংগঠিত করতে এবং প্রদর্শন করতে পারেন। শুধুমাত্র একটি লিঙ্ক দিয়ে আপনি আপনার বোর্ডের একটি কপি যেকোনো ব্যক্তিকে পাঠান। একটি উন্নত ডায়াগ্রামিং মোডের সাহায্যে আপনার ক্যানভাসে সহজে কানেকশন তৈরি করা যায়। iPad-এ Freeform বোর্ডে দৃশ্যগুলিতে নেভিগেট করা এবং সেগুলি দেখানো, iPad-এ Freeform বোর্ডের একটি কপি বা PDF পাঠানোiPad-এ Freeform বোর্ডে ডায়াগ্রাম যোগ করা দেখুন।

Freeform অ্যাপে একটি বোর্ড। স্ক্রিনের নিচে “দৃশ্য” মেনু খোলা আছে।

iPadOS 18 ব্যবহারের কৌশলগুলি জানুন।পরামর্শ অ্যাপে নিয়মিত নতুন পরামর্শ যোগ করা হয় যাতে আপনি আপনার iPad-টি সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারেন। iPad-এ “পরামর্শ অ্যাপ” ব্যবহার করা দেখুন।

দ্রষ্টব্য: আপনার iPad মডেলে, অঞ্চল, ভাষা এবং নেটওয়ার্ক প্রোভাইডারের উপর নির্ভর করে নতুন ফিচার ও অ্যাপ ভিন্ন হতে পারে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.