এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ News অ্যাপে কোয়ার্টাইল পাজল সমাধান করা

Apple News+ সাবস্ক্রাইবাররা প্রতিদিন নতুন কোয়ার্টাইল পাজলে অ্যাক্সেস পান। খেলোয়াড়রা শব্দ গঠনের জন্য চার-বাই-পাঁচ গ্রিড থেকে দুই থেকে চারটি অক্ষরের টাইল নির্বাচন করেন। আপনি প্রতি শব্দের জন্য চারটি টাইল ব্যবহার করতে পারেন এবং যত বেশি টাইল ব্যবহার করবেন, তত বেশি পয়েন্ট পাবেন।

চারটি টাইল দিয়ে তৈরি শব্দকে কোয়ার্টাইল বলা হয় এবং এর মান 8 পয়েন্ট। আপনি পাঁচটি কোয়ার্টাইলের সবকটি খুঁজে পেলে অতিরিক্ত 40 পয়েন্ট পাবেন।

গেমটির উদ্দেশ্য হল এক্সপার্ট ব়্যাঙ্কে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় 100 পয়েন্ট অর্জন করা। আপনি এক্সপার্ট র‍্যাঙ্কে পৌঁছনোর পরেও শব্দ তৈরি করা ও পয়েন্ট সংগ্রহ করা চালিয়ে যেতে পারেন।

দ্রষ্টব্য: Apple News, Apple News+ ও পাজল সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়। iOS এবং iPadOS ফিচার উপলভ্যতা ওয়েবসাইট দেখুন।

কীভাবে কোয়ার্টাইল পাজল খেলবেন?

  1. আপনার iPad-এ News অ্যাপে যান।

  2. কোয়ার্টাইল পাজল খুলুন।

  3. শব্দ তৈরি করতে টাইলে ট্যাপ করুন, তারপর সেটি লিখতে “লিখুন” বাটন-এ ট্যাপ করুন।

    যেমন, একটি পয়েন্ট স্কোর করতে “pear”-এ ট্যাপ করুন, তারপর “লিখুন” বাটন-এ ট্যাপ করুন। 2 পয়েন্ট স্কোর করতে, “ap”-এ তারপর “pear” ট্যাপ করে “appear” শব্দটি তৈরি করুন। 4 পয়েন্ট পেতে “ap”, “pear”, তারপর “ance”-এ ট্যাপ করুন। “disappearance” বানান দিয়ে কোয়ার্টাইল সম্পূর্ণ করে 8 পয়েন্ট স্কোর করুন।

    সম্পূর্ণ করা শব্দ “খুঁজে পাওয়া শব্দ” বক্সে দেখানো হয় ও আপনি যে কোয়ার্টাইল খুঁজে পান সেগুলি চারটি টাইলের গ্রুপে দেখানো হয়।

    কোয়ার্টাইল পাজলে সব সম্ভাব্য শব্দ ব্যবহার করা যায় না। যেমন, অস্পষ্ট এবং প্রযুক্তিগত শব্দ, যথাযথ বিশেষ্য ও অশ্লীল শব্দ কখনই শব্দের তালিকায় দেখানো হয় না।

  4. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • আপনার টাইল আবার সাজাতে: টাইল গ্রিডের উপরে রাখার জন্য সেটিতে ট্যাপ করার পর আপনি স্পর্শ করে ধরে রাখতে পারেন, তারপর সেগুলি আবার সাজাতে টেনে আনতে পারেন।

    • পরবর্তী ব়্যাঙ্কে যাওয়ার জন্য প্রয়োজনীয় পয়েন্ট দেখতে: “পরবর্তী ব়্যাঙ্ক”-এ ট্যাপ করুন

    • আপনি যেসব টাইল ব্যবহার করতে চান না সেগুলি মুছতে: “অপসারণ করুন” বাটন-এ ট্যাপ করুন।

    • কতগুলি শব্দ বাকি আছে দেখতে: আপনি এক্সপার্ট ব়্যাঙ্কে পৌঁছালে, আপনি যেসব শব্দ খুঁজে পাননি সেগুলি “খুঁজে পাওয়া শব্দ” বক্সে দেখাবে।

    • প্রতিটি শব্দের পয়েন্ট দেখতে: “খুঁজে পাওয়া শব্দ” বক্সে “বড় করুন” বাটন-এ ট্যাপ করুন।

পরামর্শ: ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর দ্রুত কোয়ার্টাইল টিউটোরিয়াল পেতে “কীভাবে খেলবেন”-এ ট্যাপ করুন বা কোয়ার্টাইল পাজল ফিড খুলতে “আরও পাজল”-এ ট্যাপ করুন।

কীভাবে টাইল শাফল বা গ্রুপ করবেন?

  1. আপনার iPad-এ News অ্যাপে যান।

  2. কোয়ার্টাইল পাজল খুলুন ও শব্দ খোঁজা শুরু করুন।

  3. আপনি যেসব কোয়ার্টাইল খুঁজে পান সেগুলি গ্রিডের নিচে অ্যাঙ্কর করা থাকে। আপনি যদি এগুলি গ্রিডের উপরে অ্যাঙ্কর করতে চান, তাহলে ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “খুঁজে পাওয়া কোয়ার্টাইল বাছাই করুন” নির্বাচন করুন।

  4. যেসব টাইল খুঁজে পাওয়া কোয়ার্টাইলের অংশ নয় সেগুলি শাফল করতে “শাফল করুন” বাটন-এ ট্যাপ করুন।

  5. গ্রিডে সব টাইল শাফল করার জন্য, অ্যাঙ্করিং বন্ধ করতে “সাজান” বাটন-এ ট্যাপ করুন, তারপর “শাফল করুন” বাটন-এ ট্যাপ করুন।

কীভাবে সব শব্দ দেখবেন?

  1. আপনার iPad-এ News অ্যাপে যান।

  2. কোয়ার্টাইল পাজল খুলুন।

  3. ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সব শব্দ প্রকাশ করুন”-এ ট্যাপ করুন। আপনি যেসব শব্দ খুঁজে পাননি সেগুলি দেখানো হয়েছে।

    • যদি আপনি এক্সপার্ট ব়্যাঙ্কে পৌঁছানোর আগেই দেখেন: এই পাজলটি আপনার স্কোরবোর্ডের পরিসংখ্যান ও স্ট্রিকে গণনা করা হয় না।

    • যদি আপনি এক্সপার্ট ব়্যাঙ্কে পৌঁছানোর দেখেন: আপনার পরিসংখ্যান বা স্ট্রিক প্রভাবিত হয় না।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.