এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ মেসেজ অ্যাপে Tapback দিয়ে প্রতিক্রিয়া দেওয়া

Tapbacks আপনাকে কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য একটি দ্রুত এবং সহজ উপায় প্রদান করে। যেমন হার্ট, থাম্বস আপ বা থাম্বস ডাউন, হাসি, বিস্ময়সূচক বিন্দু, প্রশ্নচিহ্ন ও যেকোনো স্টিকার, Memoji বা ইমোজি।

দ্রষ্টব্য: ইমোজি ও স্টিকার Tapbacks পাঠাতে ও পেতে, আপনাকে এবং আপনার প্রাপকদের অবশ্যই OS 18, iPadOS 18, macOS Sequoia, watchOS 11, visionOS 2 অথবা তার পরের ভার্সন ব্যবহার করতে হবে।

মেসেজের কথোপকথনে স্ক্রিনের উপরের দিকে Tapbacks অ্যাট্রিবিউশন রয়েছে এবং একটি মেসেজের উপরে Tapbacks মেনু দেখা যাচ্ছে।

Tapbacks দিয়ে প্রতিক্রিয়া দেওয়া

  1. আপনার iPad-এ মেসেজ অ্যাপ -এ যান।

  2. একটি কথোপকথন খুলুন।

  3. কোনো মেসেজে ডাবল-ট্যাপ করুন (অথবা স্পর্শ করে ধরে রাখুন)।

  4. প্রস্তাবিত ইমোজি ও স্টিকারগুলি দেখতে বাম দিকে সোয়াইপ করুন, অথবা “ইমোজি” বাটন-এ ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো ধরনের Tapbacks বেছে ট্যাপ করুন:

    • অন্যান্য ইমোজি: “ইমোজি” বাটন-এ ট্যাপ করুন ( “ইমোজি” বাটন-এর ডানদিকে আইকনসহ অন্যান্য ইমোজি বিভাগে যান)।

    • স্টিকার: লাইভ স্টিকার বাটন-এ ট্যাপ করুন।

Tapback কথোপকথনের একটি নির্দিষ্ট মেসেজের সাথে অ্যাটাচ করা থাকে, এবং কথোপকথনে অংশগ্রহণকারী সকলেই এটি দেখতে পারে।

Tapback কে পাঠিয়েছে, তা খুঁজে বের করুন

কোনো মেসেজের জন্য একটির বেশি Tapback থাকলে, সেগুলি স্ট্যাক হিসাবে দেখা যাবে। প্রত্যেকটি Tapback কে যোগ করেছেন, আপনি তা জানতে পারেন।

  1. আপনার iPad-এ মেসেজ অ্যাপ -এ যান।

  2. যে কথোপকথনে Tapback দেওয়া হয়েছে সেটি খুলুন।

  3. যে মেসেজে Tapback দেওয়া হয়েছে সেটিতে ডাবল ট্যাপ করুন (অথবা স্পর্শ করে ধরে রাখুন)।

    স্ক্রিনের উপরের দিকে প্রেরকের নাম দেখা যায়।

Tapback এডিট বা অপসারণ করা

আপনি শুধুমাত্র আপনার যোগ করা Tapback এডিট বা অপসারণ করতে পারেন। আপনি অন্যান্য ব্যক্তিদের যোগ করা Tapback এডিট বা অপসারণ করতে পারবেন না।

  1. আপনার iPad-এ মেসেজ অ্যাপ -এ যান।

  2. একটি কথোপকথন খুলুন।

  3. আপনার Tapbacks-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিতের মধ্যে একটি করুন:

    • একটি ভিন্ন Tapback ব্যবহার করতে: একটি ভিন্ন ইমোজি, Memoji বা স্টিকারে ট্যাপ করুন। (উপরে Tapbacks দিয়ে প্রতিক্রিয়া দেওয়া, দেখুন।)

    • Tapback অপসারণ করতে: আপনি যে Tapback ব্যবহার করেছেন, সেই একই Tapback-এ ট্যাপ করুন (যাতে এটি হাইলাইট করা না হয়)।

আপনি একটি মেসেজে শুধুমাত্র একটি Tapback যোগ করতে পারেন। আপনি যদি অতিরিক্ত স্টিকার পাঠাতে চান, তাহলে iPad-এর মেসেজ অ্যাপে স্টিকার পাঠানো দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.