এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-কে সমতল হিসাবে ব্যবহার করা

আপনার আশেপাশের কোনো বস্তু সমতলে (মাটির সমান্তরালে) আছে কিনা বা সমতলের সঙ্গে কত ডিগ্রির পার্থক্য আছে তা নির্ধারণ করতে আপনার iPhone ব্যবহার করুন (পরিমাপগুলি আনুমানিক হয়)।

মাপ অ্যাপে লেভেল স্ক্রিন। শীর্ষে iPhone 10 ডিগ্রি কোণে হেলানো রয়েছে; নিচে iPhone সমতলে রয়েছে।
  1. আপনার iPhone-এ মাপ অ্যাপ (ইউটিলিটি ফোল্ডারে)-এ যান।

  2. “লেভেল”-এ ট্যাপ করুন, তারপর ছবির ফ্রেমের মতো কোনো বস্তুর সামনে iPhone ধরে রাখুন।

    • কোনো বস্তুকে লেভেল করতে: সবুজ না দেখা পর্যন্ত বস্তু ও iPhone ঘোরান।

    • নতি মেলাতে: প্রথম বস্তুর নতি ক্যাপচার করতে স্ক্রিনে ট্যাপ করুন। অন্য একটি বস্তুর সামনে iPhone ধরে রাখুন এবং স্ক্রিনটি সবুজ না হওয়া পর্যন্ত দুটোকে ঘোরান।

      লেভেল রিসেট করতে স্ক্রিনে আবার ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.