এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এর Mail অ্যাপে ইমেলের উত্তর দেওয়া ও ফরওয়ার্ড করা

আপনি Mail অ্যাপে ইমেলের উত্তর দিতে বা ফরওয়ার্ড করতে পারেন।

“উত্তর দিন” অপশন দেখানো ইমেল। স্ক্রিনের মাঝখানে, বামদিক থেকে ডানদিকে “উত্তর দিন”, “সবাইকে উত্তর দিন”, “ফরওয়ার্ড করুন” এবং “ট্র্যাশ” রয়েছে।

কোনো ইমেলের উত্তর দেওয়া

  1. আপনার iPhone-এর Mail অ্যাপ -এ যান।

  2. মেসেজে ট্যাপ করুন, “উত্তর দিন” বাটন-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিতের মধ্যে একটি করুন:

    • শুধুমাত্র প্রেরককে উত্তর দিন: “উত্তর দিন”-এ ট্যাপ করুন।

    • “প্রেরক” এবং অন্যান্য প্রাপককে উত্তর দিন: "সবাইকে উত্তর দিন”-এ ট্যাপ করুন।

  3. আপনার উত্তর টাইপ করুন, তারপর পাঠানোর জন্য “পাঠান” বাটন-এ ট্যাপ করুন।

কোনো ইমেলের উত্তর দেওয়ার সময় কিছু টেক্সট উদ্ধৃত করা

কোনো ইমেল মেসেজের উত্তর দেওয়ার সময় আপনি কিসের প্রতিক্রিয়া জানাচ্ছেন, তা স্পষ্ট করতে প্রেরকের পাঠানো ইমেল থেকে টেক্সট উদ্ধৃত করতে পারেন।

  1. আপনার iPhone-এর Mail অ্যাপ -এ যান।

  2. প্রেরকের মেসেজের টেক্সটের প্রথম শব্দটি স্পর্শ করে ধরে থাকুন, তারপর শেষ শব্দটি পর্যন্ত টেনে আনুন। (টেক্সট নির্বাচন, কাট, কপি ও পেস্ট করাদেখুন।)

  3. “উত্তর দিন” বাটন-এ ট্যাপ করে "উত্তর দিন"-এ ট্যাপ করুন, তারপর আপনার মেসেজ লিখুন।

দ্রষ্টব্য: উদ্ধৃত টেক্সটের ইন্ডেন্টেশন বন্ধ করতে, সেটিংস  > অ্যাপ > Mail > “কোট লেভেল বাড়ান”-এ যান (“কম্পোজিং”-এর নিচে), তারপর "কোট লেভেল বাড়ান” বন্ধ করুন।

ইমেল ফরওয়ার্ড করা

আপনি নতুন প্রাপকদের কোনো ইমেল মেসেজ ফরওয়ার্ড করতে পারেন।

  1. আপনার iPhone-এর Mail অ্যাপ -এ যান।

  2. মেসেজে ট্যাপ করুন, “উত্তর দিন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “ফরওয়ার্ড করুন”-এ ট্যাপ করুন।

    যদি আসল মেসেজে ছবি বা ডকুমেন্টের মতো অ্যাটাচমেন্ট থাকে, তাহলে ফরওয়ার্ড করা মেসেজে সেগুলি অন্তর্ভুক্ত করা হবে কিনা, সে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। “অন্তর্ভুক্ত করুন” অথবা “অন্তর্ভুক্ত করবেন না” নির্বাচন করুন।

  3. নতুন প্রাপকদের ইমেল অ্যাড্রেস লিখুন।

  4. মেসেজে ট্যাপ করুন, তারপর আপনার উত্তর লিখুন। ফরওয়ার্ড করা মেসেজটি নিচে দেখা যায়।

ইমেলে ফলো আপ করা

আপনি যদি কোনো ইমেল মেসেজ পাঠান এবং কয়েক দিন ধরে কোনো উত্তর না পান, তাহলে মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ইনবক্সের উপরে চলে যায়, যাতে আপনি ফলো আপ করার কথা মনে রাখতে পারেন।

“ফলো আপ পরামর্শ” বন্ধ করতে সেটিংস  > অ্যাপ > Mail-এ যান, তারপর “ফলো আপ পরামর্শ” বন্ধ করুন।

Mail অ্যাপে স্বয়ংক্রিয় উত্তর সেট আপ করা

iCloud.com-এ, আপনি ইনকামিং ইমেল মেসেজের প্রতিক্রিয়া জানাতে একটি স্বয়ংক্রিয় উত্তর সেট আপ করতে পারেন অথবা স্বয়ংক্রিয়ভাবে অন্য ইনবক্সে মেসেজ ফরওয়ার্ড করতে পারেন। iCloud.com-এ গিয়ে, Mail অ্যাপে স্বয়ংক্রিয় উত্তর সেট আপ করা দেখুন।

স্মার্ট উত্তর ব্যবহার করা

যদি Apple Intelligence * চালু থাকে, তাহলে আপনি আপনার পাওয়া কোনো ইমেলের উত্তর দেওয়ার জন্য পরামর্শ পেতে এটি ব্যবহার করতে পারেন। Mail অ্যাপে Apple Intelligence ব্যবহার করা নিবন্ধটি দেখুন।

*Apple Intelligence নিম্নলিখিত ভাষাতে সহায়তা সহ বিটা ভার্সনে উপলভ্য: ইংরেজি, ড্যানিশ, ডাচ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, নরওয়েজিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, সুইডিশ, তুর্কি, চীনা (সরলীকৃত), চীনা (ঐতিহ্যবাহী), জাপানি, কোরিয়ান এবং ভিয়েতনামী। কিছু ফিচার সব ভাষা বা অঞ্চলে উপলভ্য নাও থাকতে পারে। ভাষা ও ফিচারের উপলভ্যতা এবং সিস্টেমের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও তথ্যের জন্য, কীভাবে Apple Intelligence ডাউনলোড করবেন নামক Apple সহায়তা নিবন্ধটি দেখুন।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.