iPhone-এ FaceTime কলে থাকাকালীন Live Photo তোলা

আপনি যখন FaceTime ভিডিও কলে থাকেন, তখন আপনার কথোপকথনের একটি মুহূর্ত ক্যাপচার করার জন্য আপনি একটি Live Photo নিতে পারেন (সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয়)। ক্যামেরা আপনার ছবি তোলার ঠিক আগে এবং পরে যা ঘটেছিল তা অডিওসহ ক্যাপচার করে, যাতে আপনি পরে এটি ঠিক যেমন ঘটেছিল ঠিক তেমন দেখতে ও শুনতে পারেন।

দ্রষ্টব্য: সেটিংস  > অ্যাপ > FaceTime-এ, FaceTime Live Photos চালু আছে কিনা নিশ্চিত করুন।

  1. FaceTime অ্যাপে কোনো ভিডিও কল চলাকালীন, FaceTime কন্ট্রোলগুলি দেখতে স্ক্রিনে ট্যাপ করুন (যদি সেগুলি দেখতে না পাওয়া যায়)।

  2. নিম্নলিখিতের মধ্যে একটি করুন:

    • অন্য একজন ব্যক্তির সঙ্গে কল করার সময়: “Live Photo” বাটন-এ ট্যাপ করুন।

    • FaceTime গ্রুপ কল চলাকালীন: আপনি যে ব্যক্তির ছবি তুলতে চান তার নামে ট্যাপ করুন, তারপর “Live Photo” বাটন-এ ট্যাপ করুন।

আপনারা দুজনেই একটি বিজ্ঞপ্তি পাবেন যে ছবিটি তোলা হয়েছে এবং Live Photo আপনার ছবি অ্যাপে সেভ করা হয়েছে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.