২৬ জুলাই
অবয়ব
| << | জুলাই | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
| ২০২৬ |
২৬ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৭তম (অধিবর্ষে ২০৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৮ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৬৫৭ – প্রথম ফিতনা: সিফফিনের যুদ্ধে আলী ইবনে আবী তালিবের নেতৃত্বাধীন বাহিনীর সাথে প্রথম মুয়াবিয়ার বাহিনীর সংঘর্ষ হয়।
- ৮১১ – প্লিস্কার যুদ্ধ: বাইজেন্টাইন সম্রাট প্রথম নিকেফোরাস নিহত হন এবং তার উত্তরাধিকারী স্তাউরাকিওস গুরুতর আহত হন।
- ৯২০ – ভালদেহুনকেরার যুদ্ধে নাভারা ও লিওনের খ্রিষ্টান জোট মুসলিম বাহিনীর কাছে পরাজিত হয়।
- ১১৮৪ – এর্ফুর্ট শৌচাগার বিপর্যয়: ষষ্ঠ হেনরি কর্তৃক আয়োজিত হফটাগ সভায় ভবন ধসে বহু অভিজাত নর্দমার গর্তে পড়ে মারা যান।
- ১৩০৯ – সপ্তম হেনরি পোপ পঞ্চম ক্লেমেন্ট কর্তৃক রোমানদের রাজা হিসেবে স্বীকৃত হন।
- ১৫০৯ – কৃষ্ণদেবরায় বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
- ১৫২৯ – স্প্যানিশ বিজেতা ফ্রান্সিসকো পিজারো পেরুর গভর্নর নিযুক্ত হন।
- ১৫৭৯ – ইংরেজ অভিযাত্রী ফ্রান্সিস ড্রেক প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম উপকূলে একটি উপসাগর আবিষ্কার করেন।
- ১৫৮১ – প্লাকাট ফান ফেরলাটিংহে: উত্তর নিম্ন দেশসমূহ স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৭০৩ – বাভারিয়ান রামেল চলাকালে টিরোলের গ্রামীণ জনগণ পন্টলাটজার সেতুর যুদ্ধে বাভারিয়ার যুবরাজ-নির্বাচক দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান ইমানুয়েলকে উত্তর টিরোল থেকে বিতাড়িত করে।
- ১৭৪৫ – ইংল্যান্ডের গিল্ডফোর্ডের কাছে প্রথম নথিভুক্ত নারী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
- ১৭৫৭ – হাস্টেনবেকের যুদ্ধে ফরাসি মার্শাল দেস্ত্রে ব্রিটিশ-জার্মান বাহিনীকে পরাজিত করেন।
- ১৭৫৮ – ফরাসি ও ভারতীয় যুদ্ধ: লুইসবার্গ অবরোধ ব্রিটিশদের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়।
- ১৭৭৫ – দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস কর্তৃক মার্কিন ডাক বিভাগের পূর্বসূরি দপ্তর প্রতিষ্ঠিত হয়; বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম পোস্টমাস্টার জেনারেল হন।
- ১৭৭৮ – ক্রিমিয়া থেকে খ্রিষ্টানদের দেশান্তর শুরু হয়।
- ১৭৮৮ – নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুমোদন করে ১১তম অঙ্গরাজ্যে পরিণত হয়।
- ১৮০৩ – সারে আয়রন রেলওয়ে, বিশ্বের প্রথম গণ রেলপথ, দক্ষিণ লন্ডনে চালু হয়।
- ১৮১৪ – সুইডিশ-নরওয়েজীয় যুদ্ধ শুরু হয়।
- ১৮২২ – হোসে দে সান মার্টিন গুয়াকিলে সিমোন বলিভারের সাথে সাক্ষাতের জন্য পৌঁছান।
- ১৮২২ – দারভেনাকিয়ার যুদ্ধ: মাহমুদ দ্রামালি পাশার নেতৃত্বাধীন উসমানীয় সাম্রাজ্যের বাহিনীর বিরুদ্ধে থিওদোরোস কোলোকোট্রোনিসের নেতৃত্বে গ্রিক বিপ্লবী বাহিনী লড়াই করে।
- ১৮৪৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
- ১৮৪৮ – নেলসন ডিউই কর্তৃক উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ১৮৫৬ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ 'দ্য হিন্দু উইডো'স রিম্যারেজ অ্যাক্ট,১৯৫৬ অনুসারে বৈধতা পায়।
- ১৮৬১ – মার্কিন গৃহযুদ্ধ: জর্জ বি. ম্যাকক্লেলান পোটোম্যাকের সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।
- ১৮৬৩ – মরগানের অভিযান শেষ হয়; ওহাইওর স্যালাইনভিলে কনফেডারেট নেতা জন হান্ট মরগান বন্দী হন।
- ১৮৭৬ – কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন।
- ১৮৮২ – রিচার্ড ভাগনারের অপেরা পার্সিফালের বায়রয়েথে প্রিমিয়ার হয়।
- ১৮৮২ – দক্ষিণ আফ্রিকায় স্টেলাল্যান্ড প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮৭ – উনুয়া লিব্রো প্রকাশিত হয়, যার মাধ্যমে এসপেরান্তো আন্দোলনের সূচনা হয়।
- ১৮৯০ – আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে পার্ক বিপ্লব সংঘটিত হয়, প্রেসিডেন্ট মিগেল আঙ্গেল হুয়ারেজ সেলমান পদত্যাগে বাধ্য হন।
- ১৮৯১ – ফ্রান্স তাহিতি দখল করে।
- ১৮৯২ – দাদাভাই নওরোজি ব্রিটেনে প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।
- ১৮৯৭ – পশতুন ফকির সাইদুল্লাহ ১০ হাজারের বেশি সৈন্য নিয়ে মালাকান্দে ব্রিটিশ সেনাছাউনি অবরোধ শুরু করেন।
- ১৮৯৯ – ডোমিনিকান প্রজাতন্ত্রের ২৭তম রাষ্ট্রপতি উলিসেস হেউরো নিহত হন।
- ১৯০৮ – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
- ১৯১৮ – এমি ন্যোটারের গবেষণাপত্র, যা ন্যোটারের উপপাদ্য নামে পরিচিত, গ্যোটিঙেনে উপস্থাপিত হয়।
- ১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধ: নাৎসি জার্মানি ও ইতালি ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ও জাতীয়তাবাদীদের সমর্থনে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়।
- ১৯৩৬ – রাজা অষ্টম এডওয়ার্ড কানাডিয়ান জাতীয় ভিমি স্মৃতিসৌধ উন্মোচন করেন।
- ১৯৩৭ – ব্রুনেতের যুদ্ধ জাতীয়তাবাদীদের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মাল্টায় গ্র্যান্ড হারবারের যুদ্ধে ব্রিটিশ বাহিনী ইতালীয় দেসিমা ফ্লোটিগলিয়া এমএএসের আক্রমণ প্রতিহত করে।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ফরাসি ইন্দোচীনে জাপানি দখলের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস জাপানি সম্পদ জব্দ করে তেল সরবরাহ বন্ধ করে।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে প্রবেশ করে।
- ১৯৪৫ – যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিপুল জয় পায়, উইনস্টন চার্চিল ক্ষমতা হারান।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মানির পটসডামে পটসডাম ঘোষণা স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: এইচএমএস ভেস্টাল যুদ্ধে ডুবে যাওয়া শেষ ব্রিটিশ রয়্যাল নেভির জাহাজে পরিণত হয়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইউএসএস ইন্ডিয়ানাপোলিস টিনিয়ানে লিটল বয় পারমাণবিক বোমার উপাদান নিয়ে পৌঁছায়।
- ১৯৪৬ – আলোহা এয়ারলাইন্স হনুলুলু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেবা শুরু করে।
- ১৯৪৭ – স্নায়ুযুদ্ধ: মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান জাতীয় নিরাপত্তা আইন স্বাক্ষর করেন, যার মাধ্যমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, মার্কিন প্রতিরক্ষা দপ্তর, মার্কিন বিমানবাহিনী গঠিত হয়।
- ১৯৪৮ – মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান নির্বাহী আদেশ ৯৯৮১ স্বাক্ষর করে মার্কিন সামরিক বাহিনীতে বর্ণবৈষম্য বিলোপ করেন।
- ১৯৫১ – ওয়াল্ট ডিজনির অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড চলচ্চিত্রের লন্ডনে প্রিমিয়ার হয়।
- ১৯৫২ – মিশরের রাজা প্রথম ফারুক তার পুত্র দ্বিতীয় ফুয়াদের পক্ষে সিংহাসন ত্যাগ করেন।
- ১৯৫৩ – ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
- ১৯৫৩ – অ্যারিজোনার গভর্নর জন হাওয়ার্ড পাইল শর্ট ক্রিকে বহুবিবাহ বিরোধী অভিযানের নির্দেশ দেন।
- ১৯৫৩ – সামিচন নদীর যুদ্ধ: ২য় ব্যাটালিয়ন, রয়্যাল অস্ট্রেলিয়ান রেজিমেন্টের সৈন্যরা কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে চীনা আক্রমণ প্রতিহত করে।
- ১৯৫৬ – মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
- ১৯৫৭ – গুয়াতেমালার স্বৈরশাসক কার্লোস কাস্তিয়ো আরমাস নিহত হন।
- ১৯৫৮ – এক্সপ্লোরার কর্মসূচির আওতায় এক্সপ্লোরার ৪ উৎক্ষেপণ করা হয়।
- ১৯৬৩ – বিশ্বের প্রথম ভূ-সমলয় উপগ্রহ সিনকম ২ কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৬৩ – যুগোস্লাভিয়ার স্কোপিয়েতে ভূমিকম্পে ১১০০ জন নিহত হন।
- ১৯৬৩ – অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা জাপানকে সদস্য হিসেবে গ্রহণের পক্ষে ভোট দেয়।
- ১৯৬৫ – যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
- ১৯৬৮ – ভিয়েতনাম যুদ্ধ: দক্ষিণ ভিয়েতনামের বিরোধী নেতা চ্যাং দিনহ জু জোট সরকারের প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান।
- ১৯৭১ – অ্যাপোলো কর্মসূচির অ্যাপোলো ১৫ উৎক্ষেপণ করা হয়।
- ১৯৭৪ – গ্রিসের প্রধানমন্ত্রী কনস্টান্টিনোস কারামানলিস সাত বছরের সামরিক শাসনের পর প্রথম বেসামরিক সরকার গঠন করেন।
- ১৯৭৭ – কুইবেকের জাতীয় পরিষদ প্রাদেশিক সরকারের দাপ্তরিক ভাষা হিসেবে ফরাসি ব্যবহার বাধ্যতামূলক করে।
- ১৯৮৯ – কর্নেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবার্ট ট্যাপান মরিস মরিস ওয়ার্ম ছড়ানোর জন্য অভিযুক্ত হন।
- ১৯৯০ – মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ প্রতিবন্ধী আমেরিকান আইন স্বাক্ষর করেন।
- ১৯৯১ – সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
- ১৯৯৩ – দক্ষিণ কোরিয়ার মোকপো বিমানবন্দরের কাছে এশিয়ানা এয়ারলাইন্স ফ্লাইট ৭৩৩ বিধ্বস্ত হয়ে ৬৮ জন নিহত হন।
- ১৯৯৯ – লাদাখের উত্তর কার্গিল জেলার পাহাড়ের চূড়ায় পাকিস্তানি বাহিনীকে তাদের দখলকৃত অবস্থান থেকে ভারতীয় সেনাবাহিনী বিতাড়িত করে বিজয় লাভ করে।
- ২০০৫ – মহাকাশ শাটল কর্মসূচির এসটিএস-১১৪ মিশনে ডিসকভারি উৎক্ষেপণ করা হয়।
- ২০০৫ – ভারতের মুম্বইয়ে ২৪ ঘণ্টায় ৯৯.৫ সেমি বৃষ্টিপাতে বন্যায় ৫ হাজারের বেশি মানুষ নিহত হন।
- ২০০৮ – ভারতে আহমেদাবাদে বোমা হামলায় ৫৬ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হন।
- ২০০৯ – নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম বাউচিতে থানায় হামলা চালায়।
- ২০১১ – মরক্কোর গুয়েলমিম বিমানবন্দরের কাছে রয়্যাল মরক্কান বিমানবাহিনীর সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়ে ৮০ জন নিহত হন।
- ২০১৬ – জাপানের কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে সাগামিহারা ছুরি হামলায় ১৯ জন নিহত হন।
- ২০১৬ – হিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলের প্রথম নারী রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত হন।
- ২০১৬ – সোলার ইমপালস ২ প্রথম সৌরচালিত বিমান হিসেবে পৃথিবী প্রদক্ষিণ সম্পন্ন করে।
জন্ম
[সম্পাদনা]- ১৮৪২ - বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী। (মৃ. ১৯২২)
- ১৮৫৬ - জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক, নাট্যকার, সমালোচক এবং রাজনৈতিক কর্মী। (মৃ.০২/১১/১৯৫০)
- ১৮৫৮ - টম গারেট, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ১৯৪৩)
- ১৮৬৫ - রজনীকান্ত সেন, বাঙালি কবি এবং সুরকার। (মৃ.১৩/০৯/১৯১০)
- ১৮৮৮ - রেজিনাল্ড হ্যান্ডস, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ১৯১৮)
- ১৮৯৪ - অ্যালডাস হাক্সলি, ইংরেজি উপন্যাসিক ও দার্শনিক। (মৃ. ১৯৬৩)
- ১৯০৪ - মালতী চৌধুরী, ভারতীয় সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী।(মৃ.১৫/০৩/১৯৯৮)
- ১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি। (মৃ. ১৯৭৩)
- ১৯২২ - জেসন রবার্ডস, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (মৃ. ২০০০)
- ১৯২৭ - গুলাবরায় রামচাঁদ, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ২০০৩)
- ১৯২৮ - স্ট্যানলি কুবরিক, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। (মৃ.০৭/০৩/১৯৯৯)
- ১৯২৮ - বার্নিস রুবেনস, ওয়েল্স বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা। (মৃ. ২০০৪)
- ১৯৪২ - আলফ্রেড মার্শাল, ইংল্যান্ডের উনবিংশ শতাব্দীর প্রভাবশালী অর্থনিতীবিদ। (মৃ. ১৯২৪)
- ১৯৪৫ - হেলেন মিরেন, ব্রিটিশ অভিনেত্রী।
- ১৯৪৯ - থাকসিন সিনাওয়াত্রা, থাইল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ ও ধনকুব।
- ১৯৫০ - পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৫৫ - আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি।
- ১৯৬৪ - সান্ড্রা বুলক, জার্মান-আমেরিকান অভিনেত্রী, প্রযোজক এবং মানবপ্রেমিক।
- ১৯৬৫ - জেরেমি পিভেন, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
- ১৯৬৭ - জেসন স্টেথাম, ইংরেজ অভিনেতা।
- ১৯৭১ - খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশী সাবেক ক্রিকেটার এবং কোচ।
- ১৯৭৩ - কেট বেকিনসেল, ব্রিটিশ অভিনেত্রী।
- ১৯৮০ - জাসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডীয় রাজনীতিক।
- ১৯৮৫ - গেল ক্লিশি, ফরাসি ফুটবলার।
- ১৯৮৯ - আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।
মৃত্যু
[সম্পাদনা]- ১৫৩৩ - আটাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট ছিলেন। (জ. ১৫০০)
- ১৮৬৩ - স্যাম হিউস্টন, রাজনীতিবিদ।
- ১৯১৫ - ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।
- ১৯২৫ - গট্লব ফ্রেগে, জার্মান গণিতবিদ। (জ. ১৮৪৮)
- ১৯৩৪ - উইনসর ম্যাকে, আমেরিকান কার্টুনিস্ট এবং অ্যানিমেশন তৈরিকারক ছিলেন। (জ. ১৮৭১)
- ১৯৪১ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
- ১৯৫২ - ইভা পেরন, আর্জেন্টিনার স্বৈরশাসক জুয়ান পেরনের দ্বিতীয়া স্ত্রী। (জ. ১৯১৯)
- ১৯৫৬ - মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।(জ.২৬/১০/১৮৮৮)
- ১৯৫৭ - কার্লস কাস্তিলো আর্মস, গুয়েতেমালান সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ ছিলেন। (জ. ১৯১৪)
- ১৯৮০ - মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা ছিলেন। (জ. ১৯১৯)
- ১৯৮৭ - চিন্ময় চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী।(জ.০৭/১০/১৯৩০)
- ১৯৮৮ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
- ২০০০ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।
- ২০১৩ - সুং জেগি, দক্ষিণ কোরীয় নারীবাদ-বিরোধী ও উদারনীতিবাদী ব্যক্তি। (জ. ১৯৬৭)
- ২০২০ - কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- জাতীয় বিপ্লব দিবস (কিউবা)
- স্বাধীনতা দিবস (লাইবেরিয়া ও মালদ্বীপ)
- কার্গিল বিজয় দিবস (ভারত)
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৬ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।